বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যেসব শিক্ষক যৌন হয়রানি করে, তারা বিকৃত মানুষ: দীপু মনি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মিন বলেছেন, কারিগরি শিক্ষাকে এগিয়ে নিলে মানব সম্পদের উন্নয়ন হবে। একই সাথে দেশের উন্নয়ন হবে। আমাদের দক্ষতা অর্জন করতে হবে। আমাদের বই শুধু পড়ার জন্য নয়, এর বাহিরেও অনেক বই পড়ার আছে। আমি অনেক রাজনৈতিক ব্যক্তিকে দেখেছি ব্যস্ততার মাঝেও তারা অনেক বই পড়তেন। মনের দরজা-জানালা খুলতে বই পড়তে হবে।

শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানে বই হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বইকে ভালোবাসতে শিখুন। আমরা চাই শিক্ষার্থীরা প্রচুর বই পড়ুক। তাদের মনের সুস্থ বিকাশ গড়ে তুলতে হবে। বর্তমানে শিক্ষার্থীরা প্রযুক্তির মাধ্যমেও দেশ বিদেশের নামী-দামী ব্যক্তির বই পড়ছে। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী তাদের জ্ঞানকে কাজ লাগাক। প্রতিটি প্রতিষ্ঠানের লাইব্রেরীকে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদের বই পড়ার সুযোগ করে দিতে হবে। এতে চাঁদপুরের ২৫ লাখ শিক্ষার্থী উপকারভোগী হবে। তাদের মনের জানালা খুলবে।

শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, যেসব শিক্ষক যৌন হয়রানি করে, তারা সমাজের বিকৃত মানুষ। কেউ অপরাধ করলে কোনো শিক্ষক তার পক্ষ নেবেন না। আপনাদের মধ্যে কেউ বিকৃত মনের মানুষ হলে প্রতিষ্ঠানের প্রধান বা আইন-শৃঙ্খলাবাহিনীকে জানাবেন। যৌন হয়রানির শিকার শিক্ষার্থীকে সারা জীবন দায় বয়ে নিতে হবে। তাই সকলকে সচেতন হতে হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ। বিশ্ব সাহিত্য কেন্দ্রের উপ-পরিচালক উজ্জল হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্ট্রেনদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের সহকারী পরিচালক সাদেক আহমেদ খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন পাঠাভ্যাস উন্নয়ণ কর্মসূচির কো-টিম লিডার এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন। অনুষ্ঠানে সদর ও হাইমচর উপজেলার ১০০ শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ