বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফটিকছড়িতে সুদের টাকা না পেয়ে খুন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

নগরীর পশ্চিম ষোলশহর এলাকায় সুদের টাকা না পেয়ে এক বৃদ্ধাকে খুন করেছে ভাগ্নি জামাই। এ ঘটনায় রবিবার অভিযান চালিয়ে লিটন কান্তি দে নামে বৃদ্ধার ভাগ্নি জামাইকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ফটিকছড়ি উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লিটন রাউজান উপজেলার নতুন হাট মিলন মাস্টারের বাড়ির কাজল কান্তি দের ছেলে।

পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, জিজ্ঞাসাবাদে লিটন জানিয়েছে শুক্রবার খাবারে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে উত্তমকে অচেতন করা হয়। রাত সাড়ে ১১টার দিকে মঞ্জু দেবকে ঘাড়ে আঘাত করে এবং শ্বাসরোধ করে খুন করে। শনিবার সকালে সে পালিয়ে রাঙামাটি চলে যায়, বিকালে রাউজানে নিজের বাড়িতে চলে আসে এবং রাতে ফটিকছড়িতে বোনের বাড়িতে আত্মগোপনে ছিল।

তিনি বলেন, লিটনের কাছ থেকে মঞ্জু দেব প্রথম দফায় ৯০ হাজার টাকা, ২য় দফায় ৫০ হাজার টাকা নিয়েছিল। গত ১২ ফেব্রুয়ারি লিটনকে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু টাকা দিতে পারেনি মঞ্জু দেব। যার কারণে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ