শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস

ফরিদপুরের সাংবাদিক লায়েকুজ্জামানের দাফন সম্পন্ন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি

জাতীয় প্রেসক্লাব এর সদস্য, ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক লায়েকুজ্জামান এর মরদেহ রবিবার দুপুর ফরিদপুর প্রেসক্লাবে পৌঁছোলো ফরিদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সহকর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

ফরিদপুর প্রেসক্লাবের আহবায়ক প্রফেসর মোহাম্মদ শাহজাহান এর নেতৃত্বে তাঁর প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, অধ্যাপক মিজানুর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম তমিজ উদ্দিন তাজ, মফিজ ইমাম মিলন, মাহফুজুল আলম  মিলন,  নারায়ন দাস, এমএম জিলানী রুনু, আমিনুর রহমান ফরিদ, মুঞ্জুয়ারা স্বপ্না, রেশাদুল হাকিম, মাহবুবুল ইসলাম পিকুল, রেজাউল করিম, নির্মলেন্দু গুণ চক্রবর্তী, এস এম জাহিদ হোসেন, মনির হোসেন, সঞ্জিব দাস, পান্না বালা, আলিমুজ্জামান রনি, খন্দকার কাজল, মাহবুব পিয়াল, শেখ ফয়েজ আহমেদ, তরিকুল ইসলাম হিমেল, শেখ মনির হোসেন, শেখ মফিজ শিপন, বিভাষ দত্ত, সেলিম মোল্লা, নারগিস বেগম, আনোয়ার জাহিদ, এস এম মাসুদুর রহমান তরুন, বি কে সিকদার সজল, রাইসুল ইসলাম রুবেল, আবিদুর রহমান নিপু, মনিরুজ্জামান মনির, মানিক দাস, আমির সুজন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন   ফরিদপুর পৌর আওয়ামী লীগ এর আহবায়ক সাইদউদ্দিন আহমেদ, ফরিদপুর পৌর আওয়ামী লীগ এর সাবেক সভাপতি খন্দকার নাজুমুল হাসান লেভী,

ফরিদপুর ট্রাফিক পুলিশ প্রশাসন এর পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) (টি.আই) তুহিন লস্করসহ বিভিন্ন সামাজিক সংগঠনে নেতৃবৃন্দ প্রমুখ।

এ সময় তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

তার প্রথম নামাজে জানাজা রবিবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে, দ্বিতীয় নামাজে জানাজা সকাল ১১টায় ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এবং তৃতীয়  জানাজা দুপুর ২টায় ফরিদপুরের নগরকান্দার ছোট পাইককান্দী গ্রামে অনুষ্ঠিত হয়।পরে তাকে রাজবাড়ী পৌর কবরস্থানে দাফন করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ