বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মসজিদে সেজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নীলফামারীর সৈয়দপুরে মসজিদে সেজদারত অবস্থায় ভোলা কোরাইশী (৫৩) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।  বুধবার (১৪ ফেব্রুয়ারি) শহরের আল ফারুক একাডেমি সংলগ্ন বাঁশবাড়ি জামে রিজভীয়া মসজিদে ফজরের নামাজরত অবস্থায় তিনি মারা যান। 

ভোলা কোরাইশি বাঁশবাড়ি পুরাতন কিলখানা এলাকার মৃত খয়রাতী কোরাইশীর ছেলে। তিনি পেশায় একজন মাংস ব্যবসায়ী (কসাই) ছিলেন।  

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজ ভোরে বাঁশবাড়ী জামে রিজভীয়া মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান ভোলা। ফরজ নামাজ শুরু হলে অন্যান্য মুসল্লীদের ডাকাডাকিতে সাড়া না পেয়ে নামাজ শেষে মুসল্লীরা টের পান তিনি মারা গেছেন। পরে পরিবারের লোকজন গিয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

নিহতের ছোট ভাই সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম কোরাইশী (ছটু) জানান, বড় ভাই ভোলা কোরাইশী অত্যন্ত সহজ সরল জীবন যাপন করতেন। নিয়মিত নামাজ আদায় করতেন। সারা বছর সপ্তাহে তিনদিন নফল রোজা রাখতেন।

সম্প্রতি তিনি নামাজের পর প্রতিদিন মুয়াজ্জিন সাহেবের কাছে সহীহ পদ্ধতিতে কুরআন শরিফ পড়া শিখছিলেন। তবে, এমন মৃত্যুর খবরে শহর জুড়ে আলোড়ন সৃষ্টির পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ