বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খুলনায় ডাম্পট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদোহা কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ডুমুরিয়া উপজেলার আঙ্গারদোহা গ্রামের আব্দুল হান্নানের ছেলে সাব্বির মোড়ল (২৫), শোভনা ইউনিয়নের জিয়েরতলা গ্রামের বিষ্ণুপদ বিশ্বাসের ছেলে ইজিবাইকচালক বিশ্বজিৎ বিশ্বাস (২৮), বিশ্বজিতের ৬ বছরের শিশুকন্যা অন্বি বিশ্বাস, বিবিশ্বজিতের শ্যালক অপু ঢালীর স্ত্রী নীপা ঢালী (২৫) ও নীপা ঢালীর মা বিলপাবলা গ্রামের অনিমেষ ঢালীর স্ত্রী অমরী ঢালী (৫৫)।

এদের মধ্যে সাব্বির মোড়ল, বিশ্বজিৎ বিশ্বাস, নীপা ঢালী ও অমরী ঢালী ঘটনাস্থলে এবং অন্বি বিশ্বাস খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টায় মারা যায়। গুরুতর আহত বিশ্বজিতের স্ত্রী অন্তিমা বিশ্বাস (২৫) ও শ্যালকের ছেলে অরজিৎকে (৬) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খর্ণিয়া হাইওয়ে পুলিশ ও ডুমুরিয়া থানা পুলিশ সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৫ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চুকনগর থেকে ডুমুরিয়া সদরের দিকে যাওয়ার পথে খর্ণিয়া ইউনিয়নের খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদোহা কালভার্ট এলাকায় ইজিবাইকের সঙ্গে একটি দ্রুতগামী ডাম্পট্রাকের  মুখোমুখি ধাক্কা লাগে।

খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদউদ্দিন আহমেদ বলেন, চারটি মরদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও একটি মরদেহ খুমেক হাসপাতালে রয়েছে। ডাম্পট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ