বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খুলনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

এম শাহরিয়ার তাজ
খুলনা প্রতিনিধি 

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আজ মঙ্গলবার ( ৬ ফেব্রুয়ারি ) সকালে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে সম্মেলনকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

জানানো হয়, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে আগামী ২১শে ফেব্রুয়ারি খুলনার শহিদ হাদিস পার্কের শহিদ মিনারে রাত বারোটা এক মিনিটে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

শহিদ হাদিস পার্কে সন্ধ্যা সাড়ে ছয়টায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

স্কুল-কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। খুলনা সিটি কর্পোরেশন এ উপলক্ষ্যে শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করবে। সন্ধ্যা ছয়টায় শহিদ হাদিস পার্কে জেলা তথ্য অফিসের উদ্যোগে ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শন ও একুশের পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হবে।

২১ ফেব্রুয়ারি বাদ জোহর সকল মসজিদে শহিদদের রুহের মাগফেরাত, দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

সভায় অংশ নেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসেইন খাঁন, কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার রুবাইয়াত সানজিদ হোসেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ