শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম সৌদি আরবে দেয়াল চাপা পড়ে বাংলাদেশি তরুণের মৃত্যু মুন্সিগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক: যারা থাকছেন, যা থাকছে আলোচ্যসূচিতে...

ঢাকাসহ দেশের ৭ বিভাগে বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়া অফিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ পরিস্থিতিতে ঢাকাসহ দেশের ৭ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সবশেষ পূর্বাভাস অনুযায়ী আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

পাশাপাশি দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার কথাও বলা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, সারাদেশে শুক্রবার দিনে তাপমাত্রা কমতে পারে। রাতে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরদিন শনিবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতে ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এ সময় সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
শুক্রবার সকাল ৬টা পর্যন্ত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেখানে এই তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বইতে পারে শৈত্যপ্রবাহ
চলতি মাসের (ফেব্রুয়ারি) প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে।

এর আগে জানুয়ারিতে ৩ ধাপে দেশের অনেক জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়। গত ২৮ জানুয়ারি তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ