বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অনুপ্রবেশ ঠেকাতে কোস্টগার্ডের টহল জোরদার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মিয়ানমারে চলমান সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফের সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে টহল ও নজরদারি জোরদার করেছে কোস্টগার্ড।

আজ বুধবার বিকেলের দিকে টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. কমান্ডার লুৎফুল লাহিল মাজিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মিয়ানমারে চলমান অস্থিরতায় বাংলাদেশের উপকূলবর্তী সীমানায় যাতে বিরূপ প্রভাব না পড়ে এজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে কোস্টগার্ড।

তিনি জানান, সম্প্রতি মিয়ানমারের জান্তা বাহিনী এবং আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাত ও গোলাগুলির ঘটনায় আতঙ্কে রয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে মানবপাচার, চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশসহ নতুনভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে কোস্টগার্ড দৃঢ় অবস্থানে রয়েছে

সেই পরিপ্রেক্ষিতে সমুদ্রে সার্বক্ষণিক টহল জাহাজ মোতায়েনসহ টেকনাফ থেকে শাহপরীরদ্বীপ পর্যন্ত দিন রাত নিয়মিত অত্যাধুনিক হাইস্পিড বোটের মাধ্যমে দায়িত্বরত কোস্ট গার্ড সদস্যরা টহল পরিচালনা করছেন।  

কমান্ডার লুৎফুল লাহিল মাজিদ আরও বলেন, টেকনাফ, শাহপরীর দ্বীপ, বাহারছড়া ও সেন্টমার্টিনে বর্তমানে অতিরিক্ত জনবল মোতায়েনের মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ও দেশের মানুষকে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে কোস্টগার্ড সব সময় প্রস্তুত রয়েছে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ