বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

ঢাকায় ফিদায়ে মিল্লাত রহ. জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকার গবেষণাধর্মী প্রতিষ্ঠান জামিয়াতুল আসআদ আল-ইসলামিয়া বাংলাদেশে আওলাদে রাসুল ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা সায়্যিদ আসআদ মাদানী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১১টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। চলবে জোহরের নামাজ পর্যন্ত।

সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ফিদায়ে মিল্লাত রহ. এর সাহেবজাদা আওলাদে রাসুল সাইয়েদ মওদুদ মাদানী। এছাড়া সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন গবেষক আলেম মুফতি হাফিজুদ্দীন।

ফিদায়ে মিল্লাত রহ. জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা বিষয়ে মুফতি হাফিজুদ্দীন বলেন, আওলাদে রাসুল ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা সায়্যিদ আসআদ মাদানী রহ. ছিলেন মুসলিম মিল্লাতের পরম হিতাকাঙ্খি দরদী রাহবার। নিজেকে যিনি উৎসর্গ করেছিলেন মুসলিম মিল্লাতের কল্যাণে। সাম্ৰাজ্যবাদি বৃটিশদের বিতারণের পর উপমহাদেশে মুসলিম-উম্মাহর ঈমান, আমলের হেফাযত এবং জাতীয় জীবনে মুসলমানদের স্বকীয় অবস্থানে সুপ্ৰতিষ্ঠিত করতে যার নিরলস খেদমতের কারণে জাতি তাকে "ফিদায়ে মিল্লাত" উপাধীতে স্মরণ করে। এমন মনীষীর জীবন যত বেশি চর্চা হবে, মানুষের মাঝে দেশপ্রেম, ঈমানী চেতনা, উম্মতের প্রতি দরদ ও শুদ্ধ চিন্তা ততবেশি জাগ্রত হবে। আমি সবাইকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ