সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

লক্ষ্মীপুরে আহবাবুল হুফফাজের প্রতিযোগিতা আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হাবিব মুহাম্মাদ 
লক্ষ্মীপুর প্রতিনিধি 

লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আহবাবুল হুফফাজ বাংলাদেশের কুরআন প্রতিযোগিতা।

আগামীকাল সোমবার (১১ ডিসেম্বর) লক্ষ্মীপুর উত্তর তেনুহনী লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৮ টা থেকে শুরু হয়ে সারাদিন ব্যাপী চলবে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আহবাবুল হুফফাজের মহাসচিব হাফেজ মাওলানা আবূ সাইদ এবং প্রধান বিচারক হিসেবে  উপস্থিত থাকবেন আহবাবুল হুফফাজের চেয়ারম্যান শায়েখ মোহাম্মাদুল্লাহ।
এছাড়া আরো উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ও জেলা কমিটির দায়িত্বশীলগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আহবাবুল হুফফাজের লক্ষ্মীপুর জেলা সেক্রেটারী হাফেজ মাওলানা ওমর ফারুক আওয়ার ইসলামকে বলেন, আশা করি বিগত দিনের তুলনায় আহবাবুল হুফফাজের মাধ্যমে আমরা লক্ষ্মীপুরে  একটি সুন্দর প্রতিযোগিতা অনুষ্ঠান উপহার দিব। কুরআন প্রতিযোগিতার মাধ্যমে আমরা ছাত্রদেরকে আরো উদ্যোমী করে তুলতে চাই। এই প্রতিযোগিতা তাদের পড়াশোনার মান উন্নয়নে সহযোগিতা করবে। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার সাহস তৈরি করবে ইনশাআল্লাহ। 

জানা যায় গত অক্টোবর তেপান্তর গ্রুপ নিবেদিত আহবাবুল হুফফাজ বাংলাদেশ কর্তৃক ৫ম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু হয়।  প্রতিটি জেলায় স্বতন্ত্র প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের নিয়ে ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে একটি চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চুড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পাঁচ লক্ষ টাকা নগদ অর্থ প্রদান ও সম্মাননা স্মারক প্রদান করা হবে।  

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ