সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

কর্ণফুলী নদীতে মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন এর কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলী নদীতে নৌকা থেকে পড়ে ১২ বছরের এক মাদরাসা পড়ুয়া শিশু নিখোঁজ হয়েছে। তার নাম তাহসিন। নিখোঁজ তাহসিন রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিতাপুর এলাকার আবুল হাসেম এর ছেলে।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ তাহসিন চিৎমরম ইউনিয়নের বগারচর এলাকার বগারচর হাক্কানি হেফজখানায় হেফজ বিভাগে অধ্যায়নরত ছিল বলে জানান হেফজখানার পরিচালক মো. শহীদুল ইসলাম। 

তিনি বলেন, ছেলেটি কাউকে না জানিয়ে বাড়ি যাওয়ার জন্য ছোট ডিঙ্গি নৌকায় করে কর্ণফুলী নদী পার হতে গিয়ে কেপিএম কয়লার ডিপু এলাকা সংলগ্ন নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আমি খবর পাওয়ার পর ৯৯৯ এ পুলিশকে খবর দেই। কাপ্তাই থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং নৌবাহিনীর ডুবুরিদল ও কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা  ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে অংশ নেন।

কাপ্তাই থানার অফিসার ইনর্চাজ (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ছেলেটিকে উদ্ধারের জন্য সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন। 

শেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা সাতটা) কাপ্তাই নৌবাহিনী শহীদ মোয়াজ্জেম ঘাঁটির লেফটেন্যান্ট রাশেদ এর নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট নৌ ডুবুরি দল এবং কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ছেলেটাকে উদ্ধারে কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ