সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

‘নৈতিকতাহীন শিক্ষা জাতির উন্নতি করতে পারে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

শিক্ষার সাথে নৈতিকতা ও আধ্যাত্মিকতা  না থাকলে সে শিক্ষা জাতির উন্নতি করতে পারে না বলে মন্তব্য করেছেন দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ. খ. ম. আবুবকর সিদ্দীক।

শুক্রবার সকালে দারুননাজাত একাডেমির শুভ উদ্বোধন, পুরস্কার বিরতণ ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আ. খ. ম. আবুবকর সিদ্দীক বলেন, ‘দেশে হাজারও শিক্ষা প্রতিষ্ঠান আছে। তারপরেও এটা পর্যাপ্ত নয়। আজকে সমাজ, রাষ্ট্রসহ সবখানে আস্থার সংকট। বিশ্বাসের সংকট। সবাই মনে করে না জানি আমি ঠকে যাচ্ছি।’

তিনি বলেন, ‘কারো সাথে আমাদের বৈরিতা নয়। শত্রুতা নয়। আমরা সবাই কাজ করছি। তবে একেকজনের একেক উদ্দেশ্য। আমরা একটা ভিন্ন লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে কাজ করছি। সবার আন্তরিকতা, সততা, সচ্ছতা থাকলে সফল হওয়া সম্ভব।’
 
একই অনুষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহিদুল হক বলেন, ‘দেশ ও জাতির উন্নয়নে ইসলামী শিক্ষার পাশাপাশি  বহুমাত্রিক জ্ঞান-বিজ্ঞান চর্চা আবশ্যক!’

দারুননাজাত একাডেমির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এ বি এম ছিদ্দিকুর রহমান খান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আব্দুল্লাহ যোবায়ের, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, দারুননাজাত একাডেমির সিইও নাজমুল ইসলাম প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ