শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

জুমার নামাজ শেষে দুই ভাই আর ঘরে ফেরেনি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গ্রামের মসজিদে জুমার নামাজ শেষে দু্‌ই ভাই আর বাড়ি ফেরেনি। পরিচিতজনদের বাসাবাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাদের সন্ধান মিলছে না। পরিবারের সদস্যরা এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায়।

জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী নাজমুল আহমদের দুই ছেলে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে গেলে আর বাড়ি ফেরেনি। ওইদিন বিকাল পর্যন্ত তাদের বাড়ি ফেরায় বিলম্ব দেখে সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান এখনো পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ দুই ভাই হলো- মো. আরিফুল ইসলাম চৌধুরী রাহি (১৪) ও মো. শরিফুল ইসলাম চৌধুরী মাহী (১২)। তাদের চাচা জামাল আহমদ মানবজমিনকে জানান, মো. আরিফুল ইসলাম চৌধুরী রাহি নতুন ব্রিজ এলাকার কাজিরবাজার হাফিজিয়া মাদরাসায় পড়তো। আর মো. শরিফুল ইসলাম চৌধুরী মাহী বাড়ন্তী নৌমোজা দাখিল মাদরাসায় ৭ম শ্রেণিতে অধ্যয়ণরত। নিখোঁজ দুইজনই মো. নাজমুল আহমদ ও নাসিমা আক্তার দম্পত্তির দুই ছেলে।

লজিং ও হোস্টেলে থেকে তারা দুইজনই মাদরাসায় পড়ালেখা করতো । ছুটি পেলে তারা বাড়িতে আসতো। পরিবারের সদস্যরা জানান, বাবা প্রবাসে থাকায় ও মা অসুস্থ হয়ে পড়ায় তাদের নিখোঁজের বিষয়ে মৌলভীবাজার মডেল থানায় জিডি করা হয়নি। গতকাল রাতের মধ্যেই জিডি করা হবে। পরিবারের সদস্যরা তাদের সন্ধান পেলে নিকটস্থ থানা বা পরিবারের সদস্যদের জানানোর অনুরোধ করেন ।

এআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ