সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারতজুড়ে ফের আন্দোলনে নামার হুমকি সিজেপির শরিয়াহ আইন কায়েমের নামে জামায়াত জনগণের সঙ্গে মুনাফেকি করছে: রাশেদ খান সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার হালাল পণ্যের মান সনদ দেবে ধর্ম মন্ত্রণালয়, রুলস অব বিজনেস সংশোধন দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মাঝ আকাশে ল্যাপটপে আগুন, ফ্লাইটের ৫ যাত্রী আহত নগরবাসীকে বাঁচাতে পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন : শেখ ফজলুল করীম মারুফ বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র 

মেট্রোরেলে সময় বাড়ছে রাতের যাত্রার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাতের ভিড় কমাতে ও যাত্রীদের সুবিধার জন্য মেট্রোরেলে রাতের শেষ ট্রেনের সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী মাস থেকেই ট্রেন চলাচলের সময় আরও ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত বৃদ্ধি পেতে যাচ্ছে।

সেক্ষেত্রে মেট্রোরেলের শেষ ট্রেন ছাড়বে রাত ১১টায়। এছাড়াও শেষ ট্রেনের মাঝখানে ২০ মিনিটের বিরতি কমে দাঁড়াবে ৭ থেকে ৮ মিনিটে।

ডিএমটিসিএল সূত্র জানায়, রাতে সময় বাড়াতে ট্রেনের চালক বা অপারেটর বাড়াতে হবে। এরই মধ্যে অপারেটর নিয়োগ শেষ হয়েছে যাদের প্রশিক্ষণ চলবে ২৬ আগস্ট পর্যন্ত। এরপর তাদের দিয়ে ট্রেন চালানো শুরু হবে। এছাড়া রাতে সময় বাড়ালে রক্ষণাবেক্ষণসহ অন্যান্য প্রস্তুতির কাজ কীভাবে করা হবে, সেই পরীক্ষা-নিরীক্ষাও চলছে বলে জানা গেছে।

গত ৭ জুন থেকে রাতে মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানো হয়। তবে যাত্রী সংখ্যা ১০ হাজারের মত বেড়ে এখনও ভিড় হচ্ছে প্রচুর। আর তাই রাতে শেষ ট্রেনের ভিড় সামাল দিতে আবারও যাত্রার সময় বাড়ানোর পদক্ষেপ নিয়েছে ডিএমটিসিএল।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ