রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর বিমানবন্দর সড়কে যানবাহনের বিশৃঙ্খল চলাচল ও লেন শৃঙ্খলা না মানায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে সকাল থেকেই কর্মস্থলমুখী হাজারো মানুষকে দীর্ঘ সময় যানবাহনে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

রাজধানীর বিমানবন্দর সড়কের বিভিন্ন অংশে রোববার সকালে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানবাহনের অনিয়মিত চলাচল, যেখানে-সেখানে যাত্রী ওঠানামা এবং লেন শৃঙ্খলা না মানার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

সকাল সাড়ে আটটার দিকে কুড়িল বিশ্বরোড থেকে বনানী-কাকলি পর্যন্ত দীর্ঘ যানজট দেখা যায়। একই সময়ে মাটিকাটা উড়ালসড়ক হয়ে ইসিবি চত্বর পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়, ফলে ধীরগতিতে চলাচল করতে বাধ্য হন যাত্রীরা।

সরেজমিনে দেখা গেছে, কুড়িল বিশ্বরোড এলাকায় গণপরিবহন নির্ধারিত স্থান উপেক্ষা করে যাত্রী ওঠানামা করাচ্ছে। পাশাপাশি উড়ালসড়কে ওঠা এবং বিমানবন্দরমুখী যানবাহনের অনেক চালক লেন শৃঙ্খলা না মানায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়।

এর প্রভাবে বনানী-কাকলি থেকে কুড়িল এবং ইসিবি চত্বর থেকে কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত সড়কে দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে। ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে আটকে থেকে কর্মস্থলগামী মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সাইফুল ইসলাম বলেন, সরকার পরিবর্তন হলেও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। তার মতে, গণপরিবহন নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা করালে এবং চালকেরা লেন শৃঙ্খলা মেনে চললে এ ধরনের যানজট অনেকাংশেই এড়ানো সম্ভব।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ