শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল

শাহবাগে সমকামীদের হামলায় সাংবাদিক আহত, জমিয়তের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর শাহবাগে একদল সমকামী কর্মীর হামলায় সকালের সময় পত্রিকার সাংবাদিক বোরহানউদ্দিন ইয়াসিন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। এই ধরনের সহিংসতা সম্পূর্ণরূপে নিন্দনীয় এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে মনে করে দলটি।

শনিবার (৪ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের অধিকার একটি স্বাধীন রাষ্ট্রের মৌলিক ভিত্তি। কোনো মতাদর্শ বা গোষ্ঠীর নামে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন বা আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা আরো বলেন, আমরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।আহত সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তার প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানাচ্ছি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ