রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত

রাজধানীর মহাখালীতে বহুতল ভবনে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মহাখালীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট। 

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাখালীর আমতলী এলাকায় ৫ তলাবিশিষ্ট ওই ভবনটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন ফায়ার সার্ভিস সদস্যরা।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তাদের ৪টি ইউনিট। এছাড়া আরও ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ভবনটি পাঁচ তলা, ভবনটির পাঁচ তলায় থাকা একটি গোডাউনে আগুন লেগেছে। সন্ধ্যা ৭টা ৭ মিনিটে সংবাদ পাওয়ার পর আমাদের ৪টি ইউনিট সন্ধ্যা ৭টা ২২ মিনিটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণের পথে।

তিনি বলেন, ভবনে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে। এ ছাড়া বাসাও রয়েছে এ ভবনে। তবে কীসের গোডাউন তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের সংবাদও আসেনি আমাদের কাছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ