শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাইতুল হিকমাহ: যে জ্ঞানকেন্দ্র একসময় আলোকিত করেছিল বিশ্বকে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

আজ ২০ নভেম্বর থেকে জামে'আ মারকাযুল ইহসানে মাসিক ইসলাহী ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবরাহীম আশরাফ আজিজী 

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে ডেমরা রোডে কোনাপাড়া ও স্টাফ- কোয়ার্টার এর মাঝামাঝি মহাসড়ক সংলগ্ন পাইটিতে অবস্থিত সুপরিচিত দ্বীনি শিক্ষাকেন্দ্র জামে’আ মারকাযুল ইহসান ঢাকা–এর আয়োজনে আজ ২০ নভেম্বর বৃহস্পতিবার, বাদ আসর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাসিক ইসলাহী ইজতেমা।

ইসলাহী ইজতেমায় বয়ান পেশ করবেন চার তরীকার বিশ্ব বিখ্যাত বুযুর্গ শাইখুল হাদীস হযরত মাওলানা শাহ্ আব্দুল মতীন বিন হোসাইন সাহেব দামাত বারাকাতুহুম এর সুযোগ্য শাগরীদ ও বিশিষ্ট খলীফা হযরত মাওলানা শাহ তৈয়্যব আশরাফ ছাহেব দামাত বারাকাতুহুম । তিনি ইসলামী আধ্যাত্মিকতা, আত্মশুদ্ধি, সুন্নাহর অনুসরণ ও নৈতিক সমাজ গঠনের গুরুত্ব নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করবেন। তাঁর বয়ানে রয়েছে আলেম উলামা - তলাবায়ে কেরাম ও সাধারণ মানুষ, তরুণ সমাজ ও জেনারেল শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনা।

 তিঁনি দীনী জীবনধারা, চরিত্র গঠন ও সামাজিক দায়িত্ববোধ বিষয়ে আলোচনা করবেন।আর তাতে রয়েছে উম্মাহর জন্য রুহের খোরাক ও দিলের গেজা।

আপনাকে, আপনার সাথীদেরকে এই ইজতেমায় শরীক হয়ে আত্মশুদ্ধি ও আল্লাহমুখী জীবনের দিকে একদম এগিয়ে আসার সৌভাগ্য অর্জনের জন্য সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। 

দাওয়াত দিচ্ছি আল্লাহর জন্য - আসুন, অংশগ্রহণ করি বদলে যাক আমাদের জীবন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ