রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে…

ঢাবিতে হচ্ছে আন্তর্জাতিক কনফারেন্স, মুশায়েরা ও গজল সন্ধ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উর্দু বিভাগ এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব ইসলামিক থটের (বিআইআইটি) যৌথ আয়োজনে আগামী ৯ ও ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনসহ মোট চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক কনফারেন্স। এবারের আয়োজনের প্রতিপাদ্য বিষয় হলো— জাতীয় জাগরণে ইকবাল ও নজরুল ইসলামের ভূমিকা।

দুই দিনব্যাপী এই কনফারেন্সে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, আমেরিকা, কাতার, মিশর, কানাডা, জার্মানী, ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ইরান, তুরস্ক, নেপাল, মালয়েশিয়া, মরিসাস, জাপানসহ মোট ২২টি দেশের খ্যাতনামা অধ্যাপক ও গবেষকবৃন্দ অংশগ্রহণ করবেন। তারা এখানে মোট ১৮টি সেশনে ১২৭টি মূল্যবান গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।

শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

কনফারেন্সের অন্যতম আকর্ষণ হলো দেশ-বিদেশের খ্যাতিমান কবিদের অংশগ্রহণে আয়োজিত জমজমাট মুশায়েরা ও গজল সন্ধ্যা, যা ৯ তারিখ বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।

এই মনোজ্ঞ সাহিত্য সন্ধ্যায় পাকিস্তান থেকে ড. ফাতেমা হাসান, ড. হুমায়রা ইশফাক, জার্মানী থেকে সরওয়ার গাযালী, মিশর থেকে অধ্যাপক কাজী আহমদ আব্দুর রাহমান, ইংল্যান্ড থেকে আমীর মেহেদী, আমেরিকা থেকে গাওছিয়া সুলতানা নুরী, ভারত থেকে অধ্যাপক খাজা মুহাম্মদ ইকরামুদ্দীন, অধ্যাপক আসলাম জামশেদপুরী, কবি আফজাল মুঙ্গলুরী এবং নেপাল থেকে কবি সাকিব হারুনী অংশ নিবেন।

এ ছাড়াও কানাডা থেকে ওয়ালী আলম শাহীন, নরওয়ে থেকে ফয়সাল নেওয়ায় চৌধুরী, ডেনমার্ক থেকে সাদাফ মির্জা, সুইডেন থেকে হেনা খুরাসানী রিজবী, ফিনল্যান্ড থেকে আরশাদ ফারুক হাশমী, ইরান থেকে আলী বায়াত, উজবেকিস্তান থেকে মোখাইয়া আব্দুর রহমান, রাশিয়া থেকে লোদমিলা এবং মালয়েশিয়া থেকে মাহমুদুল হাসান প্রমুখ কবি ও গবেষক এই আন্তর্জাতিক সাহিত্য আসরে তাদের পরিবেশনা নিয়ে উপস্থিত থাকবেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ