শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাইতুল হিকমাহ: যে জ্ঞানকেন্দ্র একসময় আলোকিত করেছিল বিশ্বকে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, ককটেলসহ আটক 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েক নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ঘটনাস্থল থেকে ককটেল উদ্ধার করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পান্থপথ এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি জানিয়েছে, পান্থপথ সিগন্যালের সামনে একজনের ব্যাগ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ডিবি, সিটিটিসি এবং পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে এটি নেওয়া হচ্ছিল। এ ঘটনায় কয়েক নেতাকর্মীকে আটক করা হয়েছে। এক বিবৃতিতে ডিএমপি জানায়, রাজধানীর ফার্মগেট, বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবনসহ তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের লোকজন ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন টিম এসব এলাকায় তৎপর রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ