রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে…

ইন্তিফাদা বাংলাদেশের আয়োজনে গণজমায়েত অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইয়ামিন 

মতিঝিলের শাপলা চত্তরে ইন্তিফাদা বাংলাদেশের আয়োজনে খুনি হাসিনার বিতাড়নের বর্ষপূর্তিতে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। 

আজ ৫ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় এই গণজমায়েত অনুষ্ঠানটি সকাল ১১ টায় কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। এরপর বক্তব্য রাখেন ইন্তিফাদার কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

গণজমায়েত অনুষ্ঠানের এ আয়োজনে নেতারা বলেন, খুনি হাসিনা পালিয়েছে কিন্তু তার দোসররা এখনো বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে। শেখ হাসিনার বিচারের সাথে সাথে তার দোসরদের চিন্থিত করে বিচারের আওতায় আনতে হবে।

তারা আরো বলেন, আমরা বদরে রক্ত দিয়েছি, উহুদে রক্ত দিয়েছি, বালাকোটে রক্ত দিয়েছি, একাত্তরে রক্ত দিয়েছি এবং চব্বিশেও রক্ত দিয়েছি। বুকের তাজা রক্ত ঢেলে ২৪ - এ খুনি হাসিনার রেজিম থেকে দেশকে স্বাধীন করেছি আমরা কিন্তু রাস্ট্র ও তার কাঠামো আমাদের বারবার ঠকিয়েছে। আমাদের উপর জুলুম করেছে। আমরা আর জুলুমের স্বীকার হতে চাই না। বাংলাদেশের মুসলিম কওম পশ্চিমা আগ্রাসন ও ভারতীয় আগ্রাসনের জিঞ্জিরের বলয় থেকে চিরতরে মুক্তি চায়। তাই আমরা মনে করি ইসলামের আঙ্গিকেই কেবল দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব ও দেশের মানুষের জীবনে স্বস্তি আনা সম্ভব।

বক্তারা আরো বলেন, যেই জাতিসংঘ গাজার উপর ইজরাইলী গনহত্যা থামাতে পারে না সেই জাতিসংঘের কার্যালয় বাংলাদেশে হতে পারবে না। এ দেশে জাতীসংঘের কার্যালয় প্রতিষ্ঠা করার মাধ্যেমে মুলত আমেরিকান উপনিবেশ প্রতিষ্ঠার পায়তারা করা হচ্ছে। আমরা সর্বাত্মক চেষ্টা করে যাবো যাতে তথাকথিত জাতিসংঘের কার্যালয় বাংলাদেশে না হতে পারে।

এরই প্রেক্ষিতে আমাদের এ আয়োজন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কষ্ট স্বীকার করে আমাদের তৌহীদবাদী সাথীরা এসেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ