রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে…

মিরপুরে স্বপ্ন সুপার শপে অগ্নিকাণ্ড


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকায় অবস্থিত স্বপ্ন সুপার শপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১টা ১২ মিনিটের দিকে ছয়তলা একটি ভবনের নিচতলায় থাকা স্বপ্ন সুপার শপে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

দুপুর ১টা ৩৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান তিনি।

তবে কী কারণে আগুনের সূত্রপাত এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ