রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে…

‘জুলাই হত্যার বিচার নিয়ে টালবাহানা হচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 জলাই অভ্যুত্থানের শহীদ শাহরিয়ার হাসান আলভির বাবা বলেছেন, ‘আপনারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করবেন। আর দুই হাজার মায়ের সন্তান দেশের জন্য আজকে জীবন দিল, আপনারা খুনিদের বিচার দ্রুত করুন। বিচার নিয়ে আমাদের সঙ্গে কোনো টালবাহানা করবেন না।’

আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল আজকে ফ্যাসিবাদীর দোসরদের পুনর্বাসন করছে। আমরা মামলা করেছি, পুলিশ এখনো আসামি গ্রেপ্তার করে না। হাসিনার আমলে যে পুলিশ নিয়োগপ্রাপ্ত ছিল, যারা চাকরিতে ছিল তারা এখন পর্যন্ত বহাল রয়েছে। তারা কিভাবে আমাদের সেই হত্যাকারীদের ধরবে? পুলিশকে যদি বলা হয় আপনারা আসামি ধরেন বলতেছে, যাচ্ছি, যাব ইত্যাদি।

বিভিন্ন রকমের টালবাহানা করতেছে। আমি মনে করছি, এগুলো সব সরকারের টালবাহানা এবং সরকারের অবহেলা।’ শহীদদের বিচার এবং জুলাই প্রক্লোমেশন দ্রুত ঘোষণা করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আমার ছেলে গত আগস্টের ৪ তারিখ মিরপুর ১০ নম্বরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিল।

অত্যন্ত দুঃখের বিষয় আজকে একটি বছর অতিবাহিত হয়ে গেল। আমরা এখনো পর্যন্ত বিচারের ন্যূনতম কিছু দেখতে পাচ্ছি না। বিচারের নামে আমাদের সঙ্গে প্রহসন করা হচ্ছে। বিচারের নামে টালবাহানা করা হচ্ছে।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ