রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

সাজানো জঙ্গি মামলা প্রত্যাহারের দাবিতে ওলামা মাশায়েখ পরিষদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তরুণ আলেমদের বিরুদ্ধে “সাজানো জঙ্গি মামলা” প্রত্যাহার ও দেশকে অস্থিতিশীল করার চক্রান্তকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর একটি গুরুত্বপূর্ণ স্থানে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শাইখুল হাদীস হাফেজ মাওলানা ইউনুছ ঢালী এবং যৌথভাবে সঞ্চালনা করেন মুফতি রফিকুল ইসলাম আশরাফী ও মুফতি মঈনুদ্দীন খান তানভীর।

মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, আসিফ আদনান ও জাকারিয়া মাসুদসহ তরুণ ইসলামী দাঈদের বিরুদ্ধে করা মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

তারা আরও বলেন, নিজেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন—দেশে এখন কোনও জঙ্গি নেই। তাহলে কারা নতুন করে এই জঙ্গি নাটক সাজাচ্ছে, তা খতিয়ে দেখা দরকার। ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এ ধরনের চক্রান্ত কোনোভাবেই বরদাশতযোগ্য নয়। জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দাঁড় করাতেই এই নাটক সাজানো হয়েছে বলে আমরা আশঙ্কা করি।

বক্তারা প্রশাসনের অভ্যন্তরে “ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীদের” দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মুফতি শামছুদ্দোহা আশরাফী বলেন, মুফতি রেজাউল করীম আবরার মুসলিম উম্মাহর অমূল্য সম্পদ। ২৪-এর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা সম্মুখভাগে ছিলেন, তাদের এখন কালিমালিপ্ত করা নতুন ষড়যন্ত্রের অংশ।

বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের জোর দাবি জানান এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ফ্যাসিবাদীদের পুনর্বাসনের কোনো চক্রান্ত বরদাশত করা হবে না।”

এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন— মাদ্রাসায়ে নূরে মদীনার মুহতামিম মাওলানা কামালউদ্দীন সিরাজ, দারুল উলূম ঢাকার মুহতামিম মুফতি আব্দুল আজিজ কাসেমী, বিশিষ্ট আলেম মাওলানা শাহজাহান আল হাবিবী, জামিয়া ফজলুল উলূমের মুহাদ্দিস মুফতি আবু দারদা কাসেমী, মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, মুফতি মাছুম মাহমুদী, মাওলানা ইমরান হুসাইন শরীয়তপুরী, মুফতি ওয়ালিউজ্জামান আরিফ, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল মতিন, মুফতি সাঈদ আহমদ, মুফতি ফেরদাউস আল আজাদ ও মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ