শনিবার (৭ জুন) উদযাপিত হবে মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে সরকার ঘোষিত টানা ১০ দিনের ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (৫ জুন) থেকে। ফলে আজ বুধবার ছিল ব্যাংকিং কার্যক্রমের শেষ কর্মদিবস। আর এই শেষ দিনে রাজধানীসহ সারা দেশের ব্যাংক শাখাগুলোতে দেখা গেছে গ্রাহকের উপচে পড়া ভিড়।
রাজধানীর মতিঝিল, দিলকুশা, পল্টন, দৈনিক বাংলা মোড়সহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই ব্যাংকে গ্রাহকদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। নগদ টাকা উত্তোলনের পাশাপাশি নতুন নোট সংগ্রহ, চালানপত্র জমা ও ডিপোজিট কার্যক্রমেও ছিল ভিড়। বেশিরভাগ গ্রাহকই কোরবানির পশু কেনা, পরিবারের সদস্যদের জন্য সà
