রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক

ফারাবীসহ নিরপরাধ আলেমদের নিঃশর্ত মুক্তির দাবি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিগত হাসিনা সরকারের আমলে যেসব নিরপরাধ আলেমকে অন্যায়ভাবে জেলে পাঠানো হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছে ‘বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন’। এর মধ্যে বিশেষ করে ইসলামিক ব্লগার শফিউর রহমান ফারাবীর মুক্তির দাবি জানানো হয়েছে। 

শুক্রবার (৩০ মে) বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররম থেকে মতিঝিলের শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।  

সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার আমলে ইসলামিক ব্লগার শফিউর রহমান ফারাবীকে কেবল ইসলামি লেখালেখির কারণে গ্রেফতার করা হয়। বহু পরে সংঘটিত একটি হত্যা মামলায় তাকে পরিকল্পিতভাবে অভিযুক্ত করা হয় এবং উদ্দেশ্যপ্রণোদিত রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

বক্তারা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় নিরপরাধ অনেক আলেমকে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হয়েছে পতিত সরকারের আমলে। নতুন বাংলাদেশে এসব মামলা আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অন্তরায়।

এ সময় বক্তারা ইসলামি লেখক আমিরুল ইসলাম, মুফতি আব্দুল হাই, শেখ ফরিদসহ এখনো যেসব আলেম কারাগারে রয়েছেন তাদের আসন্ন ঈদুল আজহার আগেই মুক্তি দেওয়ার দাবি জানান।

এসএকো/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ