রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক

হজ ওমরাকেন্দ্রিক জটিলতা নিরসন করতে হবে : হাব ওলামা সোসাইটি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজ এজেন্সিজ এসোসিয়েশন (হাব) সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার আকস্মিক ওমরার ভিসা বন্ধ এবং হজযাত্রীদের ন্যূনতম ১৫ বছর বয়সসীমা নির্ধারণের কারণে সৃষ্ট জটিলতা নিরসনে অবিলম্বে সরকারের হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। আজ রবিবার রাজধানীর বিজয়নগরের একটি রেস্টুরেন্টে হাব ওলামা সোসাইটি আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

হাব সভাপতি আরো বলেন, রমজানে ওমরার প্যাকেজ নির্ধারণ করে এজেন্সিগুলি টিকেট ক্রয় এবং মক্কা-মদীনায় হোটেল বুক করে রেখেছে। এখন ওমরার ভিসা বন্ধ করার কারণে হাজার হাজার মানুষ ওমরায় যেতে পারছেন না। এর ফলে এজেন্সিগুলি বিপুল ক্ষতির মুখে পড়েছে। অবিলম্বে এই সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপ নিতে হবে এবং এয়ার লাইন্সগুলোর পক্ষ থেকে টিকেটের টাকা ফেরত দিতে হবে।

হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার ক্ষোভ প্রকাশ করে বলেন, সৌদি সরকার কর্তৃক হজযাত্রীদের বয়সসীমা সর্বনিম্ন ১৫ নির্ধারণ করে দেয়ার ফলে কয়েক হাজার হাজি হজে যেতে পারবে না। কারণ অনেকেই সপরিবারে হজে যাওয়ার উদ্দেশ্যে নিবন্ধন করেছে, যেখানে তার ১৫ বছরের নিচের সন্তানও রয়েছে। অনতিবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলে বাংলাদেশ সরকারকে উদ্যোগ নিতে হবে। হাব নেতৃবৃন্দ আরও বলেন, ২০ মার্চের মধ্যে মক্কা-মদিনায় বাড়ি ভাড়া করার নির্দেশনা বাতিল করতে হবে। তারা বিক্রিত টিকেটের কমিশন পূর্বের ন্যায় পুনর্বহাল এবং হজ লাইসেন্স নবায়নের পর তা হাব এর মাধ্যমে বিতরণের দাবি জানান।

নবনির্বাচিত হাব সহ-সভাপতি ও হাব ওলামা সোসাইটি সভাপতি হাফেজ নূর মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে হাবের নবনির্বাচিত কেন্দ্রীয় ও আঞ্চলিক দায়িত্বশীলদের সম্মাননা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন হাবের প্রতিষ্ঠাকালীন মহাসচিব ইয়াকুব শরাফতি, আব্দুল হামিদ, জাহিদ আলম, এম এন এইচ খাদেম দুলাল, জুনায়েদ গুলজার, নূর আহমদ, মতিউর রহমান গাজীপুর, মাওলানা হানজালা, হেদায়েতুল্লাহ হাদী, তাজুল ইসলাম, আহমদ বিন নূর, মাওলানা তোফায়েল আহমদসহ সোসাইটির সদস্য এবং বিভিন্ন এজেন্সির সত্ত্বাধিকারীগণ উপস্থিত ছিলেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ