রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

মধুপুর পীরকে দেখতে হাসপাতালে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সড়ক দুর্ঘটনায় আহত মধুপুর পীর আল্লামা আব্দুল হামীদ সাহেবের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর ধুপখোলায় অবস্থিত আজগর আলী হাসপাতালে যান বৃহত্তর উত্তরা উলামা পরিষদের নেতৃবৃন্দ। এসময় দেশবাসীর কাছে পীর সাহেবের সুস্থতার জন্য দোয়া চান তারা।

শনিবার সন্ধ্যায় বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সভাপতি মুফতি কামালুদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালে যান। এসময় তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কুশলাদি বিনিময় করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন নেতৃবৃন্দ। 

এসময় বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সেক্রেটারি মুফতি নেয়ামতুল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সোহাইল সাদি, মাওলানা ওমর ফারুক, মাওলানা সাইফুজ্জামানসহ উলামা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে গত ২২ জানুয়ারি (বুধবার) রাতে নরসিংদীর মাধবদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার গেন্ডারিয়াস্থ আজগর আলী হাসপাতালে ভর্তি হন মধুপুরের পীর আল্লামা আব্দুল হামীদ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ