রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

কাল মুফতি আমিনী রহ. জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মুফতি ফজলুল হক আমিনী রহ

আব্দুস সামাদ আজিজ, লালবাগ প্রতিনিধি:

আগামীকাল ১২ই ডিসেম্বর-২০২৪ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতির অন্যতম রাহবার, মুজাহিদে মিল্লাত হযরত মুফতি ফজলুল হক আমিনী রহ- এর ‘‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

মাহফিলে সভাপতিত্ব করবেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান শাইখুল হাদিস মাওলানা আব্দুল কাদির।

দলটির সহকারী মহাসচিব মুফতি সাইফুল্লাহ হাবীবী প্রস্তুতি বিষয়ে আওয়ার ইসলামকে জানান, আলহামদুলিল্লাহ! আগামীকালকের সমস্ত আয়োজন সম্পন্ন। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমিনী কাফেলা অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে রওয়ানা হয়েছেন। গুরুত্বপূর্ণ এই প্রোগ্রামে বক্তব্য রাখবেন দেশের সবগুলো রাজনৈতিক দলের প্রতিনিধিগণ।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী আলোচনা সভা ও দোয়া মাহফিল সফল করতে দেশ ও প্রবাসের সকল আমিনী ভক্তের প্রতি আহবান জানিয়েছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ