সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

র‍্যালিতে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির র‍্যালিতে যোগ দিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হয়েছেন দলটির নেতাকর্মীরা।

৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীতে র‌্যালি করবে দলটি। র‌্যালিটি কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে শুরু হবে।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, র‍্যালিতে যোগ দিতে ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের জেলা বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হচ্ছেন। ইতিমধ্যে নয়াপল্টন, কাকরাইল ও ফকিরাপুলসহ আশপাশের এলাকার অলিগলিতে নেতাকর্মীদের ভিড় চোখে পড়েছে। এ সময় কেউ কেউ আবার স্লোগান দিচ্ছেন।

বিপুলসংখ্যক নেতাকর্মীর অবস্থানের কারণে পল্টন, মালিবাগ, মতিঝিল, শাহবাগ এলাকায় ইতিমধ্যে যানজটের সৃষ্টি হয়েছে।

র‍্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।

সেখানে সমাপনী বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। র‍্যালি শুরুর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হবে বলেও জানা গেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ