সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

কচুয়া উপজেলার কৃতী সন্তান ও পদস্থ কর্মকর্তাগণের সংবর্ধনা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকাস্থ কচুয়া ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়া উপজেলার কৃতী সন্তান ও পদস্থ কর্মকর্তাগণের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৩টায় রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সাবেক যুগ্ম সচিব মিজানুর রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ডাক্তার শহিদুল ইসলাম, কচুয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সরকারি কর্ম কমিশনের সদস্য ডা. আমিনুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আব্দুল্লাহ আল মামুন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি কাজী ফজলুল করিম, সাবেক অতিরিক্ত সচিব মোস্তফা কামাল মজুমদার, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ শাহ্ ইমরান, সোনারগাঁ জাদুঘরের সাবেক পরিচালক ও সমাজ সেবক ড. বিশ্বনাথ সরকার, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সাদেকুর রহমান মোল্লা, দেওয়ান আহম মনিরুজ্জামান মানিকসহ কচুয়া উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

বক্তাগণ কচুয়া উপজেলা সাধারণ মানুষের কল্যাণের জন্য দায়িত্ব পালনে অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা সকল মত ও পথের মানুষকে ভেদাভেদ ভুলে কচুয়া ফাউন্ডেশনকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। সংবর্ধনা সভা পরিচালনা করেন অ্যাড. মোঃ মাঈনদ্দিন মাইনু ও মিজানুর রহমান মিয়াজি।

অনুষ্ঠানে নবনিযুক্ত সরকারি কর্ম কমিশনের সদস্য ডা. আমিনুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীতে পদোন্নতি পাওয়া মেজর জেনারেল আব্দুল্লাহ আল মামুন, সদ্য পদোন্নতি পাওয়া ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি কাজী ফজলুল করিম ও ইসলামি ফাউন্ডেশনের সচিব ইসমাইল হোসেনকে কচুয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ