রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

গণঅভ্যুত্থানে ৭৭ আলেম-শিক্ষার্থী শহীদের তালিকা প্রকাশ করল তরুণ আলেম প্রজন্ম  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাত্র-জনতার অভূত্থানে পতন হয় স্বৈরাচারি শেখ হাসিনা সরকারের। তবে এই আন্দোলনে ঝরে যায় বহু প্রাণ। সেই তালিকায় রয়েছে অসংখ্য মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা। শহীদ সেসব আলেম-শিক্ষার্থীদের তালিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে “তরুণ আলেম প্রজন্ম”। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত “জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা” শীর্ষক এক আলোচনা সভায় প্রাথমিকভাবে ৭৭ জন শহীদের নামের তালিকা প্রকাশ করেছে সংগঠনটি। এই আলোচনা সভার মধ্য দিয়েই সংগঠনটির আনুষ্ঠানিক পথচলা শুরু হলো।

তরুণ আলেম প্রজন্মের পরিষদ সদস্য এহসানুল হকের সভাপতিত্বে এতে আলোচনা করেন, আলেম, লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, সদস্যসচিব আখতার হোসেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেকুল ইসলাম,  গবেষক সৈয়দ শামছুল হুদা ও চিন্তক আলেম শেখ ফজলুল করীম মারুফ প্রমুখ।

সংগঠনের পরিষদ সদস্য হুজাইফা ইবনে ওমর ও সানাউল্লাহ খান এর যৌথ পরিচালনায় এবং আরও এক সদস্য এখলাছুর রহমান রিয়াদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বক্তারা চলতি বছরের জুলাই বিপ্লবে দেশের আলেম সমাজ ও ধর্মপ্রাণ জনগোষ্ঠীর অবদান এবং প্রত্যাশার কথা তুলে ধরেন।

আলোচনা সভায় তরুণ আলেম প্রজন্ম আত্মপ্রকাশের উদ্দেশ্য ও পরিচিতি তুলে ধরেন সংগঠনের পরিষদ সদস্য আশরাফ মাহদী। এসময় সংগঠনের ছেচল্লিশ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ ঘোষণা করা হয়।

শহীদের তালিকা প্রকাশের সময় বিলাল আহমদ চৌধুরী বলেন, এটি আমাদের শহীদদের প্রাথমিক তালিকা হিসেবে প্রকাশিত হলো। প্রকাশিত তালিকায় কারো কাছে কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হলে সেটা আমাদেরকে জানানোর জন্য অনুরোধ করা হলো। 

পরবর্তীতে প্রাপ্ত তথ্যমতে সংযোজন-বিয়োজন শেষে আরেকটি স্বতন্ত্র প্রোগ্রামের মাধ্যমে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ