রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

আজ সাধারণ আলেম সমাজের 'শবগুজারি কর্মসূচি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আজ সাধারণ আলেম সমাজের 'শবগুজারি কর্মসূচি'

রিদওয়ান হাসান, যাত্রাবাড়ী : সাধারণ আলেম সমাজ ও ছাত্রজনতার মাঝে সেতুবন্ধন তৈরি লক্ষ্যে আজ (১৫ আগস্ট) দেশব্যাপী 'শুবগুজারি কর্মসূচি'র ডাক দিয়েছে সাধারণ আলেম সমাজ।

রাজধানীর বেশ কয়েকটি স্পটে 'নেক হও, এক হও' স্লোগানে সব ধরনের মানুষের জন্য উন্মুক্ত ১৫ আগস্টের এ কর্মসূচি আয়োজন করছে সাধারণ আলেম সমাজ।

সাধারণ আলেম সমাজ এর কেন্দ্রীয় সমন্বয়করা বলেন, এ আয়োজনের মধ্য দিয়ে ছাত্রজনতার সাথে আমাদের সেতুবন্ধন তৈরি হবে। হামদ-নাত, কাওয়ালি, তালিম ও বয়ানের মাধ্যমে সন্ধার পর থেকেই এ কার্যক্রম শুরু হবে।

এরই প্রেক্ষিতে সাধারণ আলেম সমাজ এর কেন্দ্রীয় সমন্বয়কেরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে মাগরিবের পর এ কর্মসূচি পালন করবে বলে জানা গেছে৷

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ