রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

জজকোর্ট প্রাঙ্গণে ইসলামী আইনজীবী পরিষদের সমাবেশ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইসলামী আইনজীবী নেতৃবৃন্দ পরিষদের

রাষ্ট্র সংস্কার সময়ের অনিবার্য দাবি এ আহ্বানে ইসলামী আন্দোলন বাংলাদেশের পেশাজীবী সংগঠন ইসলামী আইনজীবী পরিষদের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ( ৮ আগষ্ট) সকালে জজকোর্ট প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি মিছিল জজকোর্টের বিভিণ্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

আইনজীবী নেতৃবৃন্দ বলেন, খুনি হাসিনার কবল থেকে দেশ দ্বিতীয় বারের মতো স্বাধীন হলো। স্বাধীনতা যুদ্ধে ছাত্র-জনতার বিজয় হয়েছে। খুনিদের পতন হয়েছে। এখন রাষ্ট্র সংষ্কার প্রয়োজন। দুর্নীতি, দুঃশাসন হটিয়ে দেশকে সংষ্কার করতে হবে। অবাধ, সুষ্ঠ গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি (চ.জ) চালু করতে হবে।

পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান শেখ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মো. মশিউর রহমান, অ্যাডভোকেট হানিফ মিয়া, অ্যাডভোকেট মানিক মিয়া, অ্যাডভোকেট আব্দুল হামিদ, অ্যাডভোকেট শহিদুল হক তোতা, অ্যাডভোকেট রফিকুল ইসলাম মিলন, অ্যাডভোকেট আব্দুল মান্নান, অ্যাডভোকেট জমারত আলী, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট বিল্লাল আহমেদ মজুমদার, অ্যাডভোকেট আনিছুর রহমান, অ্যাডভোকেট বাইজিদ হোসেন প্রমুখ। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ