রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক

স্লোগানে স্লোগানে উত্তাল শহীদ মিনার, মানুষের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।

আজ শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টার আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনারে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শহীদ মিনার ও এর আশপাশের এলাকা ছিল লোকে লোকারণ্য।

বিকেল সাড়ে ৩টায় সমাবেশস্থলে এসে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শহীদ মিনারের মূল বেদিতে দাঁড়িয়ে নাহিদ ইসলাম, সার্জিস আলমসহ অন্য সমন্বয়কদের স্লোগান দিতে দেখা যায়। এ সময় ‘ছাত্রসমাজ দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক....’, ‘এক দফা এক দাবি’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

একই সময় সায়েন্সল্যাব থেকে একটি বড় মিছিল এসে উপস্থিত হয় শহীদ মিনারে।

এ সময় দোয়েল চত্বর এবং বকশীবাজারমুখী বুয়েটের সড়ক পর্যন্ত মানুষের ঢল দেখা যায়।

এদিকে বিকেল ৪টার দিকে ধানমণ্ডি থেকে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের একটি বড় মিছিল এসে পৌঁছায়। ঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালের সঙ্গে চলে স্লোগান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ