রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক

ঢাকায় সৌদি দূতাবাসে হিফজুল হাদিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকায় সৌদি আরবের দূতাবাসে হিফজুল হাদিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দূতাবাসের গ্র্যান্ড হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রিলিজিয়াস অ্যাটাশেসহ অন্যান্য দূতাবাস কর্মকর্তারা।

দেশের আটটি বিভাগের নয়টি অঞ্চলে এই প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি অঞ্চল থেকে ১০ জন করে বিজয়ী ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

ফাইনাল প্রতিযোগিতায় প্রথম বিজয়ীর জন্য ওমরাহ পালনের সুযোগসহ নগদ ৬৫ হাজার টাকা পুরস্কার, দ্বিতীয় পুরস্কার ৬০ হাজার এবং তৃতীয় পুরস্কার ৫৫ হাজার টাকাসহ প্রথম ১০ জনকেই দেওয়া হয় ক্রেস্ট ও সনদ।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত জানান, চলতি বছরও বাংলাদেশি হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন কার্যক্রম ঢাকায় করা হবে। রুট টু মক্কা ইনিশিয়েটিভের অধীনে হজযাত্রীদের ব্যাগও বিমানবন্দর থেকে সরাসরি হজযাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে চলে যাবে। ফলে সৌদিতে গিয়ে হজযাত্রীদের আর বিমানবন্দরে অপেক্ষা করতে হবে না।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ