বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

মন্দিরে হামলাকারীদের বিরুদ্ধে তদন্তভিত্তিক বিচারের দাবি ইসলামী আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, মন্দিরে যারা আগুন দিয়েছে, সরকারের প্রতি অনুরোধ থাকবে তাদের বিরুদ্ধে তদন্তভিত্তিক বিচার করার। একই সঙ্গে যারা শ্রমিক হত্যা করেছে, বাংলার মাটিতে তাদেরও বিচার করতে হবে।

শুক্রবার (২৬ এপ্রিল) বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করিম বলেন, নওয়াব সলিমুল্লাহর দেওয়া জমিতে যে ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে, সে বিশ্ববিদ্যালয়ে পূজা চলে, মঙ্গল শোভাযাত্রা চলে। অথচ ইফতার মাহফিল হতে পারে না, ইস্তিসকার দোয়া হতে পারে না, এসব অন্যায় বাংলার মুসলমানরা মেনে নেবে না।

ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেন, আগামী বুধবারের মধ্যে যদি হত্যাকারীদের বিচার সরকার না করে, তাহলে বাংলার মুসলমানরা এমন আন্দোলন শুরু করবে, যা দমানোর ক্ষমতা এ সরকারের থাকবে না।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ