রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক

ইফতার পার্টিতে যাওয়ার সময় কুপিয়ে হত্যা, জড়িতরা নজরদারিতে : র‍্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মিরপুরের পল্লবীতে কিশোর গ্যাং গ্রুপের হামলায় এক তরুণ নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, এ হামলার ঘটনায় পল্লবী এলাকার চিহ্নিত কিশোর গ্যাং রাব্বি ওরফে গলাকাটা রাব্বিসহ বেশ কয়েকজন জড়িত। হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িতরা গোয়েন্দা নজরদারিতে রয়েছে। জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন। কমান্ডার মঈন বলেন, গত শনিবার ইফতার পার্টিতে যাওয়ার পথে রাব্বি গ্রুপের সদস্যরা দু’জনকে কুপিয়ে আহত করে। এরমধ্যে ফয়সাল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রাসেল নামে একজন আহত আছেন। এ ঘটনায় র‍্যাবের গোয়েন্দারা কাজ করছে।

এ ধরনের কোনো ঘটনায় নজর রাখছে র‍্যাব। জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান কমান্ডার খন্দকার আল মঈন। এর আগে, গত শনিবার রাতে পূর্ব শত্রুতার জেরে ফয়সাল ও রাসেলকে কুপিয়ে আহত করেন স্থানীয় রাব্বি গ্রুপের সদস্যরা। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা করে নিহতের পরিবার। সেই মামলায় দু'জনকে গ্রেফতার দেখানো হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ