রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য বুধবার (২০ মার্চ) ঢাকার অন্তত ১০টি এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি মঙ্গলবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের রুট অ্যালাইনমেন্টের মধ্যে ইউটিলিটি প্রতিস্থাপন-অপসারণ প্রকল্পের আওতায় মগবাজার এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজ করা হবে।

এজন্য বুধবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৫ ঘণ্টা মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মিরবাগ, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড সংশ্লিষ্ট) এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ