রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

বায়তুল মোকাররমে প্রতিদিন তিন হাজার মুসল্লির ইফতারের আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিদিন তিন হাজার রোজাদারের ইফতারের ব্যবস্থা করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। এ আয়োজন চলবে শেষ রোজা পর্যন্ত। বসুন্ধরার এ আয়োজন নিয়ে খুশি মসজিদে আগত মুসল্লিরা।

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে প্রতিদিন এ ইফতার বিতরণ করা হচ্ছে।

জাতীয় মসজিদের মুসল্লি কমিটির সভাপতি হাজী ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক উপস্থিত থেকে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করেন।

মতিঝিল এলাকা থেকে এসেছেন প্রেস কর্মচারী মো. খালেক মিয়া। তিনি বলেন, আমি অফিসিয়াল কাজে এখানে এসেছি। ইফতারের কিছু সময় বাকি আছে, বাসায় যেতে চাইলে পথে আজান দিয়ে দেবে। এ কারণে মসজিদে ইফতার করা। একসাথে এত মানুষের ইফতার করার আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সভাপতি হাজী মো. ইয়াকুব আলী বলেন, তৃতীয়বারের মতো রমজানে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ইফতার বিতরণ করা হচ্ছে। প্রতিদিন তিন হাজার রোজাদারকে ইফতার করানো হচ্ছে। এর আগে, প্রথমবার ১ হাজার, দ্বিতীয়বার ২ হাজার; এবার ৩ হাজার মানুষকে ইফতার করানো হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ইফতারকে ইবাদতের অংশ হিসেবে গ্রহণ করেন। গরিব মানুষরাও ইফতার করা পছন্দ করেন। বায়তুল মোকাররমে রোজাদারদের ইফতারে কোনো প্রকার সমস্যা যেন না হয়, সেজন্য বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর সুন্দর এই ব্যবস্থাপনা করেছেন। দূর দূরান্ত থেকে সর্বস্তরের মানুষ এখানে ইফতার করতে আসেন। বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগকে স্বাগত জানাই। দেশে অনেক ধনী মানুষ আছে। অনেকের টাকা আছে কিন্তু সবাই দ্বীনের কাজে টাকা ব্যবহার করেন না। বসুন্ধরা গ্রুপ প্রতিদিন সারা বাংলাদেশে প্রায় ২১ হাজার মানুষের ইফতারের ব্যবস্থা করছে। আল্লাহ তাদের মহতী কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ