মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮


আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে হাতিরপুলের আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

রাজধানীর হাতিরপুলে কাঁচাবাজার সংলগ্ন 'রাজ কমপ্লেক্স' ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।

জানা গেছে, আগুনের ঘটনায় ভবনটিতে আটকেপড়া ৪ জনকে ছাদ থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটি কার্পেটের গোডাউন হিসেবে ব্যবহৃত হতো।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ছয়তলা 'রাজ কমপ্লেক্স' ভবনটির দ্বিতীয় তলায় আগুনের খবর পান। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় আরও তিন ইউনিট বাড়ানো হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ