মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮


এবার শাহবাগে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানার ডাম্পিং স্টেশনে পরিত্যক্ত গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রচেষ্টায় দুপুর ৩টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ডাম্পিং স্টেশনের পেছন সাইডে আগুন লাগার ঘটনা ঘটে। ৩টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ