রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

রমজানে পরিবর্তন হবে মেট্রোরেলের সময়সূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আসন্ন রমজানে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন আসবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে মেট্রোরেল কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রমজানে মেট্রোরেলের সূচিতে কোনো পরিবর্তন আসবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এম এ এন ছিদ্দিক বলেন, রমজান শুরু হলে ট্রেন চলাচলের সময় পরিবর্তন হবে। অবশ্য সেটা চাঁদ দেখার সঙ্গে সম্পৃক্ত। পরে তা ব্রিফিং করে জানিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, বর্তমানে মেট্রোরেল দিনে ১৫২ বার যাতায়াত করে। কিন্তু শনিবার থেকে নতুন সময়ে ২৬টা ট্রেন বেড়ে যাবে এতে ১৭৮বার যাতায়াত করবে। বর্তমানে মেট্রোরেল গড়ে প্রায় ২ লাখ ৭০ হাজার যাত্রী পরিবহন করে। আর প্রতিদিন একটি ট্রেনে ১ হাজার ৭৫০ জন যাত্রী যাতায়াত করছে।

তিনি আরও বলেন, পিক আওয়ারে মেট্রোরেল চলাচলের সময় ১০ মিনিট থেকে ৮ মিনিটে নিয়ে এসেছি। বর্তমানে পিক আওয়ারে ১০ মিনিট ও অফপিক আওয়ারে ১২ মিনিট সময় নিয়ে ট্রেন ছাড়া হয়। নতুন নিয়ম শুধু পিক আওয়ারের জন্য প্রযোজ্য। যা আগামী শনিবার থেকে কার্যকর হবে।

নতুন সময় নিয়ে এম এ এন ছিদ্দিক বলেন, শনিবার থেকে উত্তরা থেকে ৭টা ১০ মিনিট থেকে সাড়ে ৭টা পর্যন্ত তিনটা ট্রেন চলবে। এটা স্পেশাল অফপিক। এরপর ৭টা ৩১ মিনিট থেকে ১১ টা ৪৮ পর্যন্ত পিক আওয়ারে ৮ মিনিট অন্তর ট্রেন চলবে। এরপর ১১টা ৪৯ মিনিট থেকে ৩টা ১১ মিনিট অফ পিক আওয়ারে আগের মতই ১২ মিনিট সময় থাকবে। ৩টা ১২ মিনিট থেকে ৮ টা ১১ টা পর্যন্ত পিক আওয়ারে ৮ মিনিট পর ট্রেন চলবে।

মতিঝিল থেকে উত্তরা অংশের সময় নিয়ে তিনি বলেন, মতিঝিল থেকে সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত তিনটা ট্রেন চলবে। এরপর ৮টা থেকে ১২টা ৮ মিনিট পর্যন্ত পিক আওয়ার। ১২টা ৯ মিনিট থেকে ৩টা ৫২ পর্যন্ত অফ পিক আওয়ার৷ ৩টা ৫২ থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত পিক আওয়ার।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ