শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
বাসের ধাক্কায় নিহত রিকশাচালক, আহত ৫ ১৭ বছর অপেক্ষার পর লটারিতে হজের সুযোগ পেল তুর্কি দম্পতি চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন

পল্লবী আফতাব উদ্দিন মাদরাসার মাহফিল ৩০ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পল্লবী আফতাব উদ্দিন মাদরাসার দাওরায়ে হাদিস, ইফতা ও হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোচনা ও দোয়া মাহফিল।

জানা যায়, আগামী ৩০ জানুয়ারি (মঙ্গলবার) মাদরাসা প্রাঙ্গণে আসর থেকে রাত ১০ টা পর্যন্ত  চলবে এ মাহফিল।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

প্রধান আলোচক হিসেব উপস্থিত থাকবেন মাওলানা উবায়দুল্লাহ হামযা।

মাদরাসার মুফতি নূরুল আলম  মাহফিল সফল করার আহবান জানিয়ে বলেন, প্রতি বছরের মতো এবারও আমাদের মাদরাসায় মহতি এই আয়োজন হতে যাচ্ছে। অনুষ্ঠানে বাংলাদেশের বরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। সবাইকে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করার অনুরোধ করছি।

উল্লেখ্য,  আগামী ২৭ জানুয়ারি (শনিবার) বাদ মাগরিব আফতাব ছাত্র পরিষদের উদ্যোগে মাদরাসার প্রাক্তন ছাত্রদের নিয়ে এক পুনর্মিলনী ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। পুনর্মিলনী সভায় অত্র মাদরাসার প্রাক্তন ছাত্রদেরকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মাদরাসার মুহতামিম মুফতি নুরুল আলম।

যাতায়াত: ঢাকার যে কোনো স্থান থেকে মিরপুর সাড়ে এগারো বাসষ্ট্যান্ড নেমে রিক্সা যোগে আফতাব উদ্দিন মাদরাসা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ