রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক

নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা ইসলামী আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।


বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে নির্বাচন বর্জনের পক্ষে গণসংযোগপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দলটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন এ ঘোষণা দেন।

সৈয়দ বেলায়েত হোসেন বলেন, পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছেন ৭ তারিখের নির্বাচনে দেশবাসী অংশগ্রহণ করবে না। আমরাও সেই নির্দেশনা মোতাবেক ভোট দিতে যাবো না। গণমানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আমরা এখানে সমবেত হয়েছি। সাধারণ মানুষের কাছে গণসংযোগ করছি। আমরা এই প্রহসনের নির্বাচন থেকে দেশবাসীকে বিরত থাকার আহ্বান জানাই।

সমাবেশ শেষে পুরানা পল্টন থেকে মিছিল বের করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীর। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে গিয়ে শেষ হয়।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ