মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮


গুলিস্তান টোল প্লাজার পাশে বাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

রাজধানীর গুলিস্তান টোল প্লাজার পাশে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, শনিবার রাত ৯টা ১৫ মিনিটে ফায়ার সদর দপ্তরে খবর আসে রাজধানীর গুলিস্তান টোল প্লাজার পাশে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৯টা ২৭ মিনিটে আগুন নির্বাপণ করেছে। 
বাসে অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ