খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেছেন, সরকার গায়ের জোরে একতরফা নির্বাচনের দিকে যতই এগুচ্ছে সংকট তত ঘণিভূত হচ্ছে। জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের স্বার্থে সমঝোতার পথ পরিহার করে সরকার দেশকে গভীর খাদের কিনারায় নিয়ে যাচ্ছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) খেলাফত মজলিস ঢাকা মহানগরীর বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অবিলম্বে ঘোষিত একতরফা তফসিল বাতিল করে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি আশংকার চেয়েও বেশি খারাপের দিকে ধাবিত যাচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে কমতে এখন তা ৩ মাসের আমদানি ব্যয় মেটানোর অবস্থায়েও নেই।