রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক

মোহাম্মদপুরে বাসে আগুন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরের টাউনহলে যাত্রীবাহী প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, টাউনহলে হঠাৎ করে ২০-৩০ জনের একটি গ্রুপ হরতালের সমর্থনে মিছিল নিয়ে বের হয়ে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ১০টা ২১ মিনিটে টাউনহল এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে দু'টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। 
আগুনে বাসটি প্রায় পুরোপুরি পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ