রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

জাতীয় ইমাম ও খতিব সংস্থার পরিচিতি সভা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইনসাফ ভিত্তিক সমাজ, ইমাম ও খতিবদের অঙ্গীকার প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় কর্মশালা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৯ টায় ডেমরাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মুফতি আবু তাহের আল মাদানির সভাপতিত্বে এ সভা  অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ইমাম-খতিবগণ হচ্ছে সমাজের কর্ণধার, দেশ ও জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়াই হলো কাজ। এ কাজগুলো যাতে পরিপূর্ণ ভাবে আদায় করা হয় এজন্য রাষ্ট্র ও প্রশাসনের সাথে সুসম্পর্ক রেখে জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ যে অগ্রণী ভুমিকা পালন করছে তা অত্যন্ত প্রশংসনীয়।

খতিবদের করণীয় সম্পর্কে আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা মাওলানা শামসুল হক, মাওলানা মুফতি বশিরুল্লাহ, যুগ্ম আহবায়ক মুফতি আনোয়ার শাহ আনসারী, মাওলানা কাজী হারুন জমিরী, মুফতি ওমর আল ফারুক সিরাজি, যুগ্ম সদস্য সচিব মাওলানা আমিনুল ইসলাম মারুফ, মাওলানা আবু আয়মান, মাওলানা আতাউর রহমান আলমপুরী, মাওলানা সাখাওয়াত জামীল, মাওলানা ফারহান উদি্দন, মাওলানা ডাঃ রফিক উল্লাহ হামিদি, মাওলানা মুফতি মাহমুদ, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা ক্বারি রশিদ আহমদ প্রমূখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ