শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
বাসের ধাক্কায় নিহত রিকশাচালক, আহত ৫ ১৭ বছর অপেক্ষার পর লটারিতে হজের সুযোগ পেল তুর্কি দম্পতি চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন

‘ইসরাইল গাজাকে ধ্বংসস্তপে পরিণত করেছে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ও স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনতার পক্ষে রাজধানীতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবুল হাসিম শাহীর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুহিউদ্দিন ঢাকুবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোটের প্রচার সচিব মাওলানা আনসারুল হক ইমরান, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা খোরশেদ আলম, ইসলামী ছাত্র খেলাফতের সাংগঠনিক সম্পাদক আল আমিন, সাবেক দপ্তর সম্পাদক ইলিয়াস হোসাইন আরাবী, জয়েন্ট সেক্রেটারি হিফজুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন রাতুল,  সাংগঠনিক সম্পাদক মোবারক হোসাইন আহমদপুরী, ফয়েজুর রহমান ফয়েজ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বেসামরিক ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরাইল অবরোধ আরোপ করে আর্ন্তজাতিক শক্তির সহায়তা নিয়ে বোমা বর্ষণ করে গণহত্যা চালাচ্ছে। গাজাকে তারা ধ্বংসস্তপে পরিণত করেছে। আমরা এই বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মুসলিম রাষ্ট্রসমূহসহ বিশ্বের মানবতাবাদী রাষ্ট্রসমূহকে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যের সংকট সমাধান হবে না। ইসরাইলকে ফিলিস্তিনি জনগণের উপর হামলা বন্ধ করে তাদের ভূমি ফেরত দিতে হবে। জাতিসংঘ, ওআইসি, আরবলীগ ও বিশে্বর মুসলিম রাষ্ট্রসমূহকে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পশ্চিমারা হৃদয়হীন ও স্বার্থপর। তাদের মানবাধিকারের বুলি শুধু একতরফা ইয়াহুদিবাদের পক্ষে। ফিলিস্তিনি নারী ও শিশুদের আকুতি তাদের হৃদয়কে স্পর্শ করে না। এই ভন্ডামীর জবাব তারাও একদিন পাবে ইনশাআল্লাহ।

এনএ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ